দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় এ তথ্য জানানো হয়।
এক যৌথ শুভেচ্ছা বার্তায় শিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান বলেন, 'ত্যাগই ঈদুল আজহার মূল প্রেরণা। এই প্রেরণা একদিকে আমাদেরকে হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, পাপ-পঙ্কিলতা পরিত্যাগ করার শিক্ষা দেয়। অন্যদিকে আল্লাহর হুকুম অনুযায়ী সার্বিক জীবন পরিচালিত করে জুলুম, শোষন, দুর্নীতিমুক্ত একটি আদর্শ সমাজ গঠনে আত্মনিয়োগ করতে অনুপ্রাণিত করে।'
এই ঈদে সবাই সবার পাশে দাড়ানো আহবান জানিয়ে নেতৃবিন্দু বলেন, 'ধনী-গরীব বিভেদ ভূলে পবিত্র ঈদকে সুখময় করে তোলাই হোক আমাদের প্রত্যয়। যার যার অবস্থান থেকে সাধ্যমত সবার পাশে সবাই দাঁড়ালেই কেবল এ ঈদ আনন্দের পূর্ণতা পাবে।'
এআই





