সব কিছুর বিকল্পের থাকলেও শেখ হাসিনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রহমান এমপি।

আজ বৃহস্পতিবার বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

তিনি বলেন, জাপান ভিত্তিক আর্থনৈতিক জার্নালে বাংলাদেশ বিষয়ক সমীক্ষায় বলা হয়েছে,বাংলাদেশের অর্থনীতির উৎকর্ষ হয়েছে। আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হলে উন্নয়নের ধারা অব্যহত থাকবে। দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকার কারনে ভোটারদের মাঝে ক্ষমতাসীনদের প্রতি বিরোধিতা দেখা দিলেও অর্থনৈতিক দিক দিয়ে অনেকেই একমত যে আওয়ামীলীগ ক্ষমতায় এলে উন্নয়ন ত্বরান্নিত হবে।

আব্দুর রহমান বলেন, দেশনেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এমন এক অবস্থানে নিয়ে গেছেন যেখানে রাজনীতিবীদ, অর্থনীতিবীদ, বিশ্লেষক সমাজ বাংলাদেশকে আগামীর অর্থনৈতিক শক্তি হিসেবে আখ্যা দিয়েছে।

অন্য এক বৈশ্বিক প্রতিবেদনে বলা হয়েছে,মোট দেশজ উৎপাদনের নিরিখে জিডিপি ২০৩০ সাল নাগাদ ২৬তম বৃহৎ অর্থনীতির দেশ হবে আমাদের এই বাংলাদেশ।

এছাড়াও বিবিসির জরিপে বলা হয়েছে, আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহারের ৮০ ভাগ বাস্তবায়ন করেছে।

উক্ত সংবাদ সম্মেলনে ডাকসুর সাবেক ভিপি আখতারুজ্জামান, প্রকৌশলী আব্দুস সবুর, জাহাঙ্গীর কবির নানক সহ প্রমুখ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এম বিল্লাহ