মৃত্যুশয্যায় থাকা বিএনপি নেতা ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার খোঁজ নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সকালে তিনি নিউইয়র্কে সাদেক হোসেন খোকার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন এবং এ ব্যাপারে নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী বলেন, সাদেক হোসেন খোকার শেষ ইচ্ছানুযায়ী যদি তাকে বাংলাদেশে সমাহিত করতে হয় তাহলে সেভাবে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। আইনগত বাধা থাকলেও তিনি যেন নির্বিঘ্নে দেশে ফিরতে পারেন এ জন্য ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
রোববার নিউইয়র্কের ম্যানহাটনে মেমোরিয়াল স্লোন ক্যাটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকাকে দেখতে যান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।
এএস





