বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়াসহ নেতাদের নামে দায়ের হওয়া 'মিথ্যা' মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, বিএনপির নেতাকর্মীরা মামলা-হামলায় ভয় পায় না।
সোমবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় চার্জশিট দাখিলের প্রতিবাদে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের বিক্ষোভ সমাবেশে তিনি এ প্রস্তাব দেন।
রাজনৈতিক ঐক্যের ডাক দিয়ে ফখরুল বলেন, সংকট নিরসনে সকল দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে।
তিনি বলেন, বিএনপি কোনো ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে নয়, সব দলের অংশগ্রহণে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়।
খালেদা জিয়াসহ নেতাদের নামে দায়ের হওয়া 'মিথ্যা' মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, বিএনপির নেতাকর্মীরা মামলা-হামলায় ভয় পায় না।
এ সময় তিনি বলেন, সরকারের লোকজনই কেন্দ্রীয় ব্যাংক, বেসিক ব্যাংক ও সোনালী ব্যাংকসহ সব ব্যাংকের টাকা লুটপাট করেছে।
এমবি





