মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ভূমিকা নিয়ে বিভিন্ন আপত্তিকর মন্তব্যের পর এবার আওয়ামী লীগকে একটি কুলাঙ্গার পার্টি হিসেবে মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

রোববার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় পূর্ব লন্ডনের কুইনমেরী ইউনিভার্সিটিতে ‘স্ট্রেটেজি ফর প্রসপরাস বাংলাদেশ’ শীর্ষক এক পেশাজীবী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

২১ আগস্টের গ্রেনেড হামলা শেখ হাসিনারই সাজানো- সমাবেশে এমন ইঙ্গিত করে তারেক রহমান বলেন, আওয়ামী লীগের ওই সমাবেশটি মুক্তাঙ্গনে হওয়ার কথা থাকলেও শেখ হাসিনা এটি শেষ মুহূর্তে বঙ্গবন্ধু এভিনিউতে নিয়ে যান। আসলে গ্রেনেড হামলার কথা শেখ হাসিনা আগেই জানতেন।

বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জাসদ সভাপতি ও বর্তমান সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু’র বাহিনী জড়িত বলেও অভিযোগ করেন তারেক। তিনি বলেন ওই ঘটনার সময় বিএনপি’র জন্মও হয়নি।

ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ