সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে সরকার দেশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। 

মির্জা ফখরুল বলেন, বিচার বিভাগের স্বাধীনতাকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে চায় সরকার। ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে সরকার দেশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। সুপ্রিমকোর্টের রায় নিয়ে এর আগে এমন পরিস্থিতি কখনো সৃষ্টি হয়নি।

এমএনজে