বিএনপি চেয়ারপারসনের দেয়া ভিশন ২০৩০ রুপকল্প আওয়ামী লীগের থিওরি নয়, আওয়ামী লীগই জিয়া ও বিএনপিকে অনুসরণ করে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভায় তিনি এ দাবি করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছে তা একেবারেই অসত্য, বরং আওয়ামী লীগই বরাবর জিয়াউর রহমান ও বিএনপিকে অনুসরণ করে। বিএনপি যা বলে তাই করে, অতীতে প্রমাণ আছে এবং ভবিষতেও প্রমাণ করে দেখাবে।’

এমই