বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক (বারডেম) হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন।
সোমবার রাত দেড়টার দিকে তাকে দ্রুত ধানমণ্ডির বাসা থেকে হাসপাতালে ভর্তি করা হয়। তার পরিবারের সদস্যরা সকলের কাছে দোয়া চেয়েছেন।
ড. আর এ গনির অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন, বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং এর সদস্য শায়রুল কবির খান।
এমকে





