সৌদি আরবের আল আফসা এলাকায় বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা এনামুল হক এনাম (৩৯) নিহত হয়েছেন। তিনি যুবদলের সৌদি আরব পশ্চিমাঞ্চল শাখার সাধারণ সম্পাদক ছিলেন।
নিজ প্রাইভেটকার চালিয়ে জেদ্দা থেকে রিয়াদ যাওয়ার পথে সকাল ৭টায় বিএনপি নেতা সড়ক দুর্ঘটনার শিকার হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা শরীফ নামে অপর এক ব্যক্তি আহত হয়েছেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত এনামুল হক এনামের বাড়ি কুমিল্লায়।
তার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়েছেন।
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





