২০১৫ সালকে গণতন্ত্র পুনরুদ্ধারের বছর বলে মন্তব্য করেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আন্দোলনের মাধ্যমে ২০১৫ সাল দেশের জন্য গণতন্ত্র ও উন্নয়নের বছর হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে।

মঙ্গলবার  রাতে চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে

বড় দিন ও নববর্ষ উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের নাগরিকবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। রাত সাড়ে ৯ টায় এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হয়। এ সময় খালেদা জিয়া বড় দিন উপলক্ষে কেক কাটেন।

খালেদা জিয়া বলেন, অবৈধ, অনির্বাচিত সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে দেশকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে।

লুটপাট আর দুর্নীতিই আওয়ামী লীগের একমাত্র নীতি উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের আমলে দেশের কোন মানুষই নিরাপদে নেই। দেশে অশান্তি বিরাজ করছে।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন সভাপতি এলবার্ট পি কস্টা, ক্ষুদ্র জাতি গোষ্ঠির সভাপতি মৃগেন হাগিদক, সাধারণ সম্পাদক অধ্যাপক মার্শেল এম চিরান, এডভোকেট জন গমেজ, আর্চ বিশপ পৌলিনুস কস্টা, সুব্রত উইলিয়াম রোজারিও, অধ্যাপক ড. সুকোমল বড়য়া, পাপরি আলফেড প্রমুখ।

এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, আ স ম হান্নান শাহ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক এডভোকেট গৌতম চক্রবর্তী উপস্থিত ছিলেন।

এমএইচ