টাঙ্গাইল-৮ শূন্য আসনের নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা কাদের সিদ্দিকীর আপিল শুনানি শুরু হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) সম্মেলন কক্ষে রবিবার সকাল ১০টায় এ শুনানি শুরু হয়। কাদের সিদ্দিকী শুনানিতে অংশ নিয়েছেন। নির্বাচন কমিশন সূত্রে এ সব তথ্য জানা গেছে।
ঋণখেলাপির দায়ে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসার। বৃহস্পতিবার মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল করেন কাদের সিদ্দিকী।
ঢাকা, ২ মার্চ(টাইমনিউজবিডি.কম) // এএইচ