৫ জানুয়ারির প্রহসনের নির্বাচন জনগণ বর্জন করেছে। এমনকি দেশের মানুষ যে মালবাহী ট্রেনে উঠেনি,সেই ভুল ট্রেনে ওঠে সরকারের লোকজন আবোল তাবোল বলছে বলে মন্তব্য করেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
শনিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউট মিলনায়তনে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৮ম কারাবন্দি দিবস উপলক্ষে আয়োজিত জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপিকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে,প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন,বিএনপিকে নয় আওয়ামী লীগকেই দেশের জনগণ প্রত্যাখান করেছে। জাতীয় নির্বাচন তার সুস্পষ্ট প্রমান।
সরকারের কড়া সমালোচনা করে তিনি আরও বলেন,আজকের অবৈধ ক্ষমতা দখলকারী আওয়ামী লীগ সেই দল যারা পঁচাত্তর সালে দেশ থেকে গণতন্ত্রের কবর দিয়ে বাকশাল কায়েম করেছিল। সুতরাং তাদের কাছ থেকে ভাল কিছু আশা করা যায় না।
তিনি প্রশ্ন রেখে বলেন,তারেক রহমানকে কেন কারাগারে যেতে হয়েছিল সেটি এখন সবাই বুঝতে পেরেছে। যারা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল,যারা দেশে গণতন্ত্র চায় না,দেশ থেকে জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করে দেশেকে একটি আধিপত্যবাদী শক্তির তাবেদারী রাষ্ট্রে পরিণত করতে চান তাদের চক্রান্তের কারণেই তারেক রহমান,বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমানকে গ্রেফতার করা হয়েছিল।
দেশে আজকে একটি বাকশালী ও ফ্যাসিবাদ সরকার ক্ষমতায় আছে মন্তব্য করে মোশাররফ বলেন,এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে জেগে উঠতে হবে।
ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন,উপমহাদেশসহ বিশ্বের প্রায় সব দেশেরই গণতান্ত্রিক আন্দোলনে যুবকরাই নেতৃত্ব দিয়েছে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তাই আগামী দিনে যে সরকার পতনের আন্দোলন হবে সেখানে উপস্থিত ছাত্রদের ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
ছাত্রদলের সহ-সভাপতি এ বি এম পারভেজ রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান,যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান,শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন ও নাজিম উদ্দিন আলম,ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। আলোচনা সভা পরিচালনা করেন ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাসির ও যুগ্ম সাধারণ সম্পাদক আকরামুল হাসান।
[b]ঢাকা,এমএইচ,৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
রাজনীতি
'ভুল ট্রেনে ওঠে সরকারের লোকজন আবোল তাবোল বলছে'
৫ জানুয়ারির প্রহসনের নির্বাচন জনগণ বর্জন করেছে। এমনকি দেশের মানুষ যে মালবাহী ট্রেনে উঠেনি,সেই ভুল ট্রেনে ওঠে সরকারের লোকজন আবোল তাবোল বলছে বলে মন্তব্য করেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।





