নির্বাচনপুর্ব ও নির্বাচনোত্তর সময়ে সংগঠিত সহিংসতা, সংখ্যালঘুদের ওপর নির্যাতন, বিচারবহির্ভুত হত্যা, গুম এবং আইন-শৃ্পখলা সংস্থা কর্তৃক মানবাধিকার লংঘনজনিত ঘটনা তদন্তে গঠিত কমিটি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাতে  তদন্ত রিপোর্ট জমা দিয়েছেন।
বৃহস্পতিবার রাত ৯টা ৪৫মিনিটে চেয়ারপারসনের গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে তদন্ত কমিটি খালেদা জিয়ার হাতে এ রিপোর্ট হস্তান্তর করেন।
তদন্ত কমিটি চারটি জেলা যত্রাক্রমে-যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া ও মেহেরপুর তদন্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন উক্ত কমিটির আহ্বায়ক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়েনের সভাপতি রুহুল আমীন গাজী,  জাতীয় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাদের গণী চৌধুরী, সদস্য সচিব এ. বি. এম. অলিউর রহমান খান, অধ্যাপক সিরাজউদ্দিন আহমেদ, অধ্যাপক এ. বি. এম. ওবায়দুল ইসলাম, জয়ন্ত কুমার কুন্ড ও সঞ্জিত চৌধুরী প্রমুখ।
[b]ঢাকা, ২৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]