বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে সপ্তাহব্যাপী কোরআন খতম ও দোয়া মাহফিল হয়েছে।

শুক্রবার (২৩ এপ্রিল) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দপ্তরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, ওলামা দলের আহ্বায়ক শাহ নেসারুল হকসহ কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

এদিকে, খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ ছাদকা গরু ও ছাগল জবাই করে গরিব, দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে নেতৃবৃন্দ নয়াপল্টন মসজিদ ও মাদ্রাসায় এতিম শিশুদের মাঝে ছাগল বিতরণ করেন। এছাড়া নেত্রকোনায় গরু জবাই করে গরিব মানুষের মাঝে মাংস বিতরণ করা হয় বলে জানিয়েছেন বিএনপির নেতারা।

এমবি