ঢাকা-১৩ আসনে এবার আওয়ামী লীগের মনোনয়ন পাননি বর্তমান সংসদ সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
কেন্দ্রিয় আওয়ামী লীগের এই যুগ্ম-সাধারন সম্পাদকের পরিবর্তে এই আসন দলীয় মনোনয়ন পেয়েছেন সাদেক খান। তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
আজ (২৫ নভেম্বর) রোববার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ের দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য মনোনীত প্রার্থীদের চিঠি দেয়া শুরু করে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
২০১৪ সালের ৫ জানুয়ারী অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে এডভোকেট জাহাঙ্গীর কবির নানক এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে এবারও একই আসন থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন নানক। কিন্তু শেষ পর্যন্ত দল এবার তাকে মনোনয়ন দেয়নি। ধারনা করা হচ্ছে, সাম্প্রতিক একটি আলোচিত ঘটনার কারণে তিনি এবার মনোনয়ন বঞ্চিত হয়েছেন।
এমবি





