রোববার (১৩ সেপ্টেম্বর) এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এদিকে ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগরের বিভিন্ন ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের নিয়েও দলীয়ভাবে প্রস্তুতি শুরু হয়েছে। এ নিয়ে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সার্বিক দিকনির্দেশনা দেন নাহিদ ইসলাম।
সভায় প্রতিটি ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বাছাই, স্থানীয় নাগরিকদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করা এবং সেসব সমস্যা সমাধানে পরিকল্পনা তৈরির বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং তাদের সঙ্গে সম্পৃক্ততা বজায় রাখার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় পতিত ও পলাতক আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের বিষয়েও সতর্ক থাকার নির্দেশনা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
এ সময় এনসিপির ঢাকা দক্ষিণ মহানগরের আহ্বায়ক ইসহাক সরকার, ঢাকা উত্তর মহানগরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এস
