প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বৃহস্পতিবার সকালে গাজীপুরে যাচ্ছেন।

তিনি প্রধান অতিথি হিসেবে গাজীপুরের সফিপুরে আনাসার ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৬তম জাতীয় সমাবেশের কুচকাওয়াজে সালাম গ্রহণ করবেন।

গাজীপুর জেলা আনসার ভিডিপির কমান্ড্যান্ট ড. সাইফুর রহমান জানান, সমাবেশে প্রাধানমন্ত্রী কুচকাওয়াজে সালাম গ্রহণ ছাড়াও সেবা ও সাহসিকতা ক্যাটাগরিতে ৭৯ জনকে বাংলাদেশ আনসার পদক ও রাষ্ট্রপতি আনসার পদক এবং বাংলাদেশ ভিডিপি পদক ও রাষ্ট্রপতি ভিডিপি পদক প্রদান করবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এমএম