বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা বলেছেন, শেখ মুজিবুর রহমানের কাছে বাংলাদেশের স্বাধীনতা নয়, সমগ্র পাকিস্তানের ক্ষমতায় অধিষ্ঠিত হওয়াটাই ছিল মুখ্য। এ জন্যই শেখ মুজিব মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা তৈরি না করে দলীয় নেতাকর্মীদের মুক্তিযোদ্ধা তালিকার অন্তর্ভুক্ত করেছেন বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার বিকালে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের ‘শ্রেষ্ঠ অহংকার স্বাধীনতার ঘোষক জিয়াউর রহামন বীর উত্তম’ শীর্ষক আলোচনা সভায় খোকা এসব কথা বলেন।
সাবেক মেয়র বলেন, ১৯৭১ সালে ৭ মার্চ শেখ মুজিব অসাধারণ ভাষণ দিয়েছিলেন। কিন্তু তার বক্তব্য শেষ করেছেন জয় বাংলা জয় পাকিস্তান দিয়ে।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের প্রতিষ্ঠিত সত্য নিয়ে আওয়ামী লীগ সরকার ছিনিমিনি খেলছে। বিচার বিভাগ দলীয়করণের মাধ্যমে ইতিহাস বিকৃতির চেষ্টা করছে।
ঢাকা, ২৭ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এসআর