বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, আওয়ামী লীগ দেশকে দ্বিতীয় ফিলিস্তিনে পরিণত করেছে। ফিলিস্তিনের মুসলমানদের উপর ইহুদিবাদী ইসরাইল যেভাবে অমানবিক ভাবে হত্যা নির্যাতন চালিয়ে যাচ্ছে, তেমনি আওয়ামী লীগও বাংলাদেশের ইসলামী আন্দোলনের নেতাকর্মী ও সাধারণ জনগণের ওপর জুলম-নির্যাতন চালিয়ে যাচ্ছে।
বুধবার সকালে নিজস্ব কার্যালয়ে লক্ষ্মীপুর শহর ছাত্রশিবিরের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি এবং ৫ মে শাপলা চত্বরে গণহত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগ তাদের ইহুদিবাদী সে রুপ তুলে ধরেছে। তাদের এ রুপ বাংলার মাটিতে একদিন উন্মোচন হবে।
শহর শিবির সভাপতি মো. হারুনুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর মুক্তিযোদ্ধা এম রুহল আমিন ভূঁইয়া, সেক্রেটারি মাওলানা মফিজুল ইসলাম।
তিনি আরো বলেন, মানবতাবিরোধী অপরাধের নামে মিথ্যা অজুহাতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে হত্যা করা হয়েছে, কর্নেল তারেক সাইদ ও মেজর আরিফের নেতৃত্বে লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. ফয়েজ আহম্মেদকেও নির্মমভাবে হত্যা করা হয়েছে। বাংলার জমিনে এসব হত্যাকাণ্ডের বিচার দ্বীন কায়েমের মাধ্যমে নেওয়া হবে।
তিনি ডা. ফয়েজ আহম্মেদ এর হত্যার সাথে জড়িত র্যাব ছদ্মবেশী সন্ত্রাসীরাসহ সকল সন্ত্রাসীর দৃষ্টান্তমূলক শাস্তি এবং অবিলম্বে আমীরে জামায়াতসহ সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
ঢাকা, ৩০ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ





