বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার বলেছেন, মাদরাসা শিক্ষার্থীরা সততা ও নৈতিকতার শিক্ষা নিয়ে বড় হয় বলেই তাদের মাঝে অপরাধ প্রবনতা কম। দুর্নীতিগ্রস্থ বর্তমান সমাজকে বদলে দিতে ও দেশ গড়তে মাদরাসা ছাত্রদের এগিয়ে আসতে হবে।
ছাত্রশিবিরের মাদরাসা প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুধবার সকাল ১০টায় রাজধানীর এক মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় মাদ্রাসা কার্যক্রম সম্পাদক মুহাম্মদ মুহিউদ্দিনের সভাপতিত্বে ও আবু বকর সিদ্দিকের ব্যবস্থাপনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা এ.টি.এম মাসুম ও মাওলানা আবুল হাসানাত মুহাম্মদ আব্দুল হালিম।
শিবির সভাপতি বলেন, বর্তমান আওয়ামী সরকার মাদরাসা শিক্ষাকে অবমূল্যায়ন করছে। এই সরকারের আমলে নানাভাবে মাদরাসা শিক্ষার্থীদের অধিকার হরণ করা হচ্ছে। ঐতিহ্যবাহী এই শিক্ষা ব্যবস্থার ছাত্রদের উচ্চশিক্ষা অর্জনের ক্ষেত্রে বাধা প্রদানসহ সমাজে বিভিন্নভাবে তাদেরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। মিথ্যা অজুহাত তুলে মাদরাসা বন্ধ করে দেয়ার ঘটনাও ঘটেছে।
এই অবস্থায় মাদরাসা শিক্ষার্থীসহ এই শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। অন্যথায় মাদরাসা শিক্ষা তুলে দেয়ার যে চক্রান্ত চলছে, কোনভাবেই তার বাস্তবায়ন বন্ধ করা যাবেনা বলে মন্তব্য করেন তিনি।
মাদরাসা শিক্ষাবিরোধী চলমান অপপ্রচারের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে নিজেদের অবস্থানকে যৌক্তিকভাবে মানুষের সামনে তুলে ধরতে মাদরাসা শিক্ষার্থীদের প্রতি আহবান জানান শিবির সভাপতি।
[b]ঢাকা, ৪ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
'সমাজ পরিবর্তনে মাদরাসা ছাত্রদের এগিয়ে আসতে হবে'
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার বলেছেন, মাদরাসা শিক্ষার্থীরা সততা ও নৈতিকতার শিক্ষা নিয়ে বড় হয় বলেই তাদের মাঝে অপরাধ প্রবনতা কম। দুর্নীতিগ্রস্থ বর্তমান সমাজকে বদলে দিতে ও দেশ গড়তে মাদরাসা ছাত্রদের এগিয়ে আসতে হবে।





