উপজেলা নির্বাচনে সরকারের প্রতি জনগণের ক্ষোভের বহি:প্রকাশ ঘটছে বলে মন্তব্য করেছেন, বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
শনিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউট মিলনায়তনে তারেক রহমানের ৮ম কারাবন্দি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
নোমান বলেন, গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতি ৫বছর পর দেশের মানুষ ভোট দিয়ে তাদের পছন্দের প্রতিনিধিদের দেশ পরিচালনার দায়িত্ব দেয়। কিন্তু গত ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচনে আওয়ামী লীগ তাদের সেই গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করেছে।
তিনি সরকারের কড়া সমালোচনা করে বলেন, এই সরকারের ১৫৩ জন সংসদ সদস্যকে দেশের জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেনি। তাই এসব অনির্বাচিত এমপিদের আমরা সংসদ সদস্য বলতে পারি না।
আমাদের আন্দোলনে জনগণের সমর্থন রয়েছে দাবী করে বিএনপির এই নেতা বলেন, আন্দোলনের মাধ্যমেই এই অবৈধ সরকারের পতন ঘটানো হবে।
তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে তা ব্যক্তিগত আক্রোশ থেকে নয়। তিনি চেয়েছিলেন স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে। আর এ কারণেই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা চক্রান্ত করে যাচ্ছে।
ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা গণতান্ত্রিক আন্দোলনে জীবন দিয়েছেন, যে সব নেতাকর্মী হামলা-মামলাসহ নির্যাতনের স্বীকার হয়েছেন তাদের সেই আত্মত্যাগ ও অবদানকে বৃথা যেতে দেওয়া হবেনা। আগামী দিনে জনগণের আন্দোলনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে তাদের সেই ত্যাগের মূল্যায়ন করা হবে।
ছাত্রদলের সহ-সভাপতি এ বি এম পারভেজ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলের দলের যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন ও নাজিম উদ্দিন আলম, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া, যুব বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবিব উন নবী খান সোহেল, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
আলোচনা সভা পরিচালনা করেন ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাসির ও যুগ্ম সাধারণ সম্পাদক আকরামুল হাসান ।
[b]ঢাকা, এমএইচ, ৮মার্চ (টাইমনিউজবিডি.কম)// জেআই[/b]
রাজনীতি
উপজেলা নির্বাচনে জনগণের ক্ষোভের বহি:প্রকাশ ঘটেছে
উপজেলা নির্বাচনে সরকারের প্রতি জনগণের ক্ষোভের বহি:প্রকাশ ঘটছে বলে মন্তব্য করেছেন, বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। শনিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউট মিলনায়তনে তারেক রহমানের ৮ম কারাবন্দি দিবস উপলক্ষে





