পবিত্র শবেবরাত উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
আগামীকাল ১৩ জুন শুক্রবার বাদ আসর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় এ আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দুুপুরে দলের দফতরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবীর আহমেদ রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এছাড়া একই দিন সন্ধ্যায় শবে বরাত উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জাতীয়তাবাদী ওলামা দল। অনুষ্ঠানগুলোতে বিএনপি’র জাতীয় ও কেন্দ্রীয় নেতৃবন্দসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।
ঢাকা,এমএইচ,১২জুন(টাইমনিউজবিডি.কম)





