সরকারবিরোধী পরবর্তী আন্দোলন কর্মসূচি নির্ধারণে দলের স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার রাত পৌঁনে ৯টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠকে বসেন তিনি।

বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে ড. আর এ গণি, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, এম কে আনোয়ার, বেগম সারোয়ারি রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান উপস্থিত আছেন।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের এই বৈঠকে সরকার পতনের আন্দোলনের রোডম্যাপ তৈরি ছাড়াও দলের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এর মধ্যে-যুবদল, ছাত্রদল ‍ও কৃষকদলসহ কয়েকটি অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি পূর্নগঠন। মহানগর বিএনপিকে গতিশীল করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা এবং জাতীয় কাউন্সিল নিয়ে আলোচনা হতে পারে।

এদিকে স্থায়ী কমিটির বৈঠকের পরদিন সোমবার রাতে একই সময়ে জোটের শরিক দলের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠকে বসবেন খালেদা জিয়া।

সর্বশেষ ৯ এপ্রিল দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

ঢাকা, এমএইচ, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ