বিনা বিচারে, বিনা চিকিৎসায় কারাবন্দী নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মুক্তি ও দেশ বাঁচাতে জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের নেতারা।

আজ মঙ্গলবার রাজধানীর মিরপুরে নাগরিক ঐক্য ঢাকা মহানগর উত্তর আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শহীদুল্লাহ কায়সার, নাগরিক যুব ঐক্যের সমন্বয়ক শাহিনুল আলম, নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক নাজমুল হাসান প্রমুখ। সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোঃ ইসহাক হোসেন।

বক্তারা বলেন, জঙ্গিবাদী হামলা দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। এ অবস্থা থেকে দেশকে রক্ষার জন্য দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তোলতে হবে।

বক্তারা আরো বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অবিসংবাদিত নেতা মাহমুদুর রহমান মান্নাকে সরকার মিথ্যা অজুহাতে বিনা বিচারে কারাগারে আটক রেখেছে। কারা অভ্যন্তরে অসুস্থ মান্নার জীবন এখন সংকটাপন্ন।

অনতিবিলম্বে মান্নার মুক্তি ও সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান তারা।

ইআর/এমআএস