চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি এবার দেশব্যাপী টানা ৭২ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
শুক্রবার সন্ধ্যায় বিএনপির যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই হরতাল কর্মসূচির কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়-আওয়ামী লীগ নেতাদের কর্তৃক বিএনপি চেয়ারপারসনের কার্যালয় উড়িয়ে দেয়া, ২০ দলীয় জোট নেত্রী খালেদা জিয়াকে গ্রেফতারের হুমকি, সরকারের মদদে বিএনপির সিনিয়র নেতাদের বাসায় বোমা হামলা, সারাদেশে জোটের কয়েক হাজার নেতাকর্মীকে আটক ও গণতন্ত্র এবং ভোটধিকার ফিরে পাওয়ার জন্য এই হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তবে পূর্ব ঘোষিত চলমান অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচিও অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া চলমান অবরোধ কর্মসূচির মধ্যে এর আগে প্রথম দফায় দেশব্যাপী টানা ৩৬ ঘণ্টা ও দ্বিতীয় দফায় ঢাকা ও এর আশপাশের জেলাগুলোতে সকাল-সন্ধ্যা হরতালকে সফল মনে করছে বিরোধ জোট। তাই তৃতীয় দফায় আরো বেশি সময় ধরে হরতাল চালানোর বিষয়টি সক্রিয় বিবেচনায় রেখেছে।
দলটির তৃণমূল থেকেও অবরোধের পাশাপাশি টানা হরতালের চাপ রয়েছে বলে জানিয়েছে একাধিক দলীয় সূত্র।
এমএইচ





