প্রতিবারের ন্যায় এবারও প্রথম রমজানে ওলামা-মাশায়েখ ও এতিমদের সঙ্গে ইফতার করলেন বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়া। সোমবার সন্ধ্যায় রাজধানীর লেডিস ক্লাবে ওলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে এই ইফতারের আয়োজন করা হয়।
ইফতার খিলগাঁও, শান্তিনগর ও তেজগাঁওয়ের প্রায় দুই শতাধিক এতিম অংশ নেয়। এছাড়াও ওলামা মাশায়েখদের মধ্যে বাংলাদেশ ইসলামী বিশ্বাবদ্যালয়ের চেয়ারম্যান মাওলানা সৈয়দ কামাল উদ্দিন জাফরি, বারিধারা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নূর হোসেন কাশিমী, পটিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোজাফ্ফর আহমেদ, মধুপুরের পীর সাহেব মাওলানা আবদুল হালীম, ছারছিনার ছোট হুজুর মাওলানা শাহ আরিফ বিল্লাহ, সোবহানবাগ মসজিদের খতিব মাওলানা শাহ ওয়ালি উল্লাহ, লালবাগ মাদ্রাসার প্রিন্সিপাল আবুল হাসনাত আমিনী অংশ নেয়।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, এম কে আনোয়ার, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, উপস্থিত ছিলেন।
এছাড়া বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান, বিএনপি ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, ওলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক, সাধারণ সম্পাদক শাহ নেছারউল হক, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা, এমএইচ,৩০ জুন (টাইমনিউজবিডি.কম) // এআর





