বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সংগঠনটির নেতা-কর্মীরা। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে বটতলায় সমাবেশ করে কেন্দ্রীয় ছাত্র ইউনিয়ন।
শনিবার দুপুরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা ছাড়াও কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের অন্যান্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে নেতা-কর্মীরা জাতীয় আয়ের শতকরা ৮ ভাগ এবং জাতীয় বাজেটের শতকরা ২৫ ভাগ শিক্ষাখাতে বরাদ্দ করার দাবি জানান।
সমাবেশে সভাপতির বক্তব্যে হাসান তারেক বলেন,দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে চরম দুর্নীতি ও অনিয়ম করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারকরা এটাকে বাণিজ্যিক পণ্যে তৈরি করে ফেলেছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) নতুন নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দিচ্ছে। কিন্তু তাদের অর্থের যোগান দেওয়ার ভার নিচ্ছে না।
তিনি বলেন,প্রথম দিকে অর্থ বরাদ্দ দেওয়ার আশ্বাস দিলেও পরবর্তীতে বিশ্ববিদ্যালয়গুলোকেই নিজের আয়ে চালানোর কথা বলা হচ্ছে। ইউজিসি এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নামে কৌশলপত্র অনুমোদন করেছে।
তিনি আরও বলেন,দেশের ছাত্র সমাজ ইউজিসির এই কৌশলপত্র মানে না। তারা ইউজিসির এই কৌশলপত্র অবৈধ ঘোষণা করেছে। আগামীতে ছাত্র সমাজ ইউজিসিকে বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত করে ছাড়বে।
ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লাকি আকতারের সঞ্চালনায় এবং কেন্দ্রীয় সভাপতি হাসান তারেকের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন-ছাত্র নেতা জিএম জিলাণী শুভ,ঢাকা মহানগর সভাপতি বিধান কুমার বিশ্বাস,ঢাবি সভাপতি মারুফ বিল্লাহ তন্ময়,জবি সভাপতি জাহিদুল ইসলাম সজীব,মঞ্জুর নাঈম প্রমুখ।
উল্লেখ্য, ১৯৫২ সালের ২৬ এপ্রিল বাংলাদেশ ছাত্র ইউনিয়ন প্রতিষ্ঠা লাভ করে।
[b]ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
রাজনীতি
ছাত্র ইউনিয়নের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সংগঠনটির নেতা-কর্মীরা। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে বটতলায় সমাবেশ করে কেন্দ্রীয় ছাত্র ইউনিয়ন





