রাজধানীর মিরপুর আহম্মেদনগর পাইকপাড়া এলাকা থেকে ঢাকা উত্তরের বিএনপি সমর্থীত মেয়র প্রার্থী তাবিথ আওয়ালের ভোট কিনার সময় সারফিনসহ ৬জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে তিন লক্ষ টাকা উদ্ধার করা হয়।
সোমবার দুপুর ১টা ৪০মিনিটে ভোট কিনার সময় তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ডিএমপির সহকারী কমিশনার (মিডিয়া) ইফতেখায়রুল ইসলাম।
তিনি বলেন, ঢাকা উত্তরের বিএনপি সমর্থীত প্রার্থী তাবিথ আওয়ালের নির্বাচনি কর্মী সারফিনসহ ৬জনকে ভোট কিনার সময় তিন লক্ষ টাকাসহ আটক করা হয়।
এআই/এমকে





