২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার রায়ের আপিল শুনানি অচিরেই শুরু হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২৪ আগস্ট) মহিলা আওয়ামী লীগের সভাপতি আইভি রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে রাজধানীর বনানী কবরস্থানে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, আইভি রহমান ছিলেন একজন নিরহংকারী রাজনৈতিক নেত্রী।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “বিচারিক আদালতে এ হত্যাকাণ্ডের রায় হয়েছে, বিচার হয়েছে। উচ্চ আদালতে আপিল হয়ে গেছে। কোভিডের কারণে বিলম্বে হলেও আপিল নিষ্পতি শুনানি হবে অচিরেই।”

এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

কেন্দ্রীয় নেতাদের শ্রদ্ধা নিবেদনের পর আইভি রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগসহ দলটির সহযোগী ও সমমনা সংগঠনগুলোর নেতাকর্মীরা।

এমবি