জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আগামীকালের রায়। এর মধ্যেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ (বুধবার) বিকেলে সংবাদ সম্মেলন করার ঘোষণা দেওয়ার পর সন্ধ্যায় আওয়ামী লীগও সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় সংবাদ সম্মেলন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর ধানমণ্ডির দলের সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
আগামীকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণা কেন্দ্র করে আজ (বুধবার) বিকেল ৫টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। গুলশানের তাঁর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন হবে।
এমবি





