নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফের অবস্থান নিয়েছে সাদা পোশাকের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এতে নেতা-কর্মীদের মধ্যে এক ধরনের আতংক বিরাজ করছে।
মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে সাদা পোশাকের লোকজন দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এসেই তারা আশপাশের ভ্রম্যমান দোকান সরিয়ে দেয়। তাদের তৎপরতায় নেতাকর্মীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। মুহূর্তেই পুরো কার্যালয় নেতাকর্মী শূন্য হয়ে পড়ে। ভেতরে শুধু কর্মচারীরা অবস্থান করে। পরে অবশ্যি বেলা ৩টার দিকে সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি কার্যালয়ে আসেন।
উল্লেখ্য দীর্ঘদিন পুলিশি অবরুদ্ধ থাকার কারণে নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে যাওয়া বন্ধ করে দেন। অবরোধ সরিয়ে ফেলায় ১৪ জানুয়ারির পর থেকে দলীয় কার্যালয়ে লোকজনের আনাগোনা শুরু হয়।
[b]ঢাকা,২৮জানুয়ারি,(টাইমনিউজবিডি),//এসএইচ//এসআর[/b]
রাজনীতি
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফের পুলিশি অবস্থান
নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফের অবস্থান নিয়েছে সাদা পোশাকের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এতে নেতা-কর্মীদের মধ্যে এক ধরনের আতংক বিরাজ করছে। মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে সাদা পোশাকের লোকজন দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়





