২০ দলীয় জোটের শরীক, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান পরিবহন ধর্মঘটে জনগণের জিম্মি দশা, তান্ডব, বিভিষীকা ও ভোগান্তির সকল দায়-দায়িত্ব মেনে নিয়ে অবিলম্বে অবৈধ সরকারকে পদত্যাগ করার দাবি জানান। বন্দুকের নলেই যে দেশ চলে না, ধর্মঘটে সরকারের অসহায় অবস্থা তারই প্রমাণ। আদালতের রায়ের বিরুদ্ধে এই নজিরবিহীন ধর্মঘট প্রমাণ করে সরকার নিজেই আইন আদালত মানতে প্রস্তুত নয়। অগণতি দেশবাসীকে কষ্টে রেখে শ্রমিক হত্যা, বুলেট-গুলি-টিয়ার গ্যাস চালিয়ে কোন শর্তে ধর্মঘট প্রত্যাহার করা হল? দেশবাসী তা জানতে চায়। এর দায় শুধু মন্ত্রী নয়- পুরো সরকারকেই নিতে হবে।
গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ সকাল ১০টায় পুরানা পল্টনস্থ বিজয় নগর সড়কে জাগপা আয়োজিত প্রতিবাদী প্রতিকী অবস্থান কর্মসূচিতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান বলেন, উচ্চ আদালতের স্থগিতাদেশকে অভিনন্দন জানাই। কিন্তু চলতি গ্যাসের মূল্য বৃদ্ধির কি হবে? দখলদার সরকারের মনে রাখা ভাল বাংলাদেশ গনিমতের মাল নয়। রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি। পকেট কাটার স্বাধীনতা দেশবাসী কাউকে দেয় নাই। ভালোয় ভালোয় গ্যাসের বাড়তি দাম প্রত্যাহার করুন। তিনি দেশপ্রেমিক শক্তিকে অধিকার কায়েমের সংগ্রামে রাজপথে নেমে আসার আহ্বান জানান।
জাগপার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান এর পরিচালনায় বক্তব্য রাখেন জাগপার সহ সভাপতি মাস্টার এম.এ মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান, আওলাদ হোসেন শিল্পী, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা কামাল, যুব সম্পাদক বেলায়েত হোসেন মোড়ল, সহ প্রচার সম্পাদক মানিক সরকার, যুব জাগপার সাধারণ সম্পাদক শেখ ফরিদউদ্দিন, সহ সভাপতি সাইদুজ্জামান কবির, মাহিদুর রহমান বাবলা, যুগ্ম সম্পাদক ইব্রাহীম জুয়েল, নগর যুব সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবলু, জাগপা ছাত্রলীগ সভাপতি সাইফুল আলম, সহ সভাপতি নাহিদ হাসান, যুগ্ম সম্পাদক মিনহাজ প্রধান রাব্বি, যুব ছাত্রনেতা হামিম, বুদ্ধু মিয়া, নুর ইসলাম, আজিজুর রহমান স্বপন প্রমুখ।
জারিফ





