আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বিএনপি উর্দি পড়ে বাজেট পেশ করেছেন। সুতারং বাজেট নিয়ে সমালোচনা করার কোন অধিকার বিএনপির নেই। তাদের মুখে এ সমালোচনা মানায় না।
শনিবার সকালে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষ্যে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সৈয়দ আশরাফ বলেন, এই বাজেট বাংলাদেশের অর্থনীতিতে উন্নয়ন করবে। বাজেট নিয়ে কারো সমালোচনা করার কোন সুযোগ নেই। বাজেট গণমুখী ও সময়োপযোগী হয়েছে।
এর আগে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও জাতীয় সংসদ উপনেতা সৈয়দ সাজেদা চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ।
এরপর একে একে আওয়ামী লীগের সহযোগী সংগঠন, অঙ্গ-সংগঠনসহ বিভিন্ন সাংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করে।
[b]ঢাকা, এমআর, ০৭ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]