বিশ্বকাপের জ্বর লেগেছে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের গায়েও। তিনি নিজেকে ব্রাজিলের সমর্থক বলে জানিয়েছেন।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলের নেতা রওশন এরশাদ এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও ব্রাজিলের সমর্থক। বুধবার রাতে এরশাদ তার এ ফুটবল প্রেমের কথা জানান।
এরশাদ বলেন, ‘ব্রাজিল বরাবরই ফুটবল ভক্তদের নান্দনিক খেলা উপহার দিয়ে থাকে। ফুটবলপ্রেমী হিসেবে আমিও ব্রাজিলের সাফল্য কামনা করি। আশা করি, এবারের বিশ্বকাপে স্বাগতিক দল ব্রাজিলই জয়ী হবে।’
[b]ঢাকা, ০৫ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]