রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ হলে দেশে গুম খুন বন্ধ হবে বলে মন্তব্য করে বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, পুলিশের ওপর রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ এবং স্বাধীনতা দিলে খুন-গুম সব বন্ধ হয়ে যাবে।
এরশাদ বলেন, বাংলাদেশ এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এরকম একটা দিন নেই যেদিন মানুষ মরছেনা। ফেনীতে জনপ্রতিনিধিকে কিভাবে হত্যা করা হলো। কোথায় আইন-শৃঙ্খলা?
[b]ঢাকা, ২২ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]