দুর্নীতিই পরিবেশ বিপর্যয়ের জন্য দায়ী। সরকারী কর্মকর্তা থেকে শুরু করে দলীয় পরিচয়ে রাজনৈতিক প্রভাবশালী মহল সর্বক্ষেত্রে পরিবেশ বিপর্যয় ঘটাচ্ছে বলে মন্তব্য করেন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য-সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।
মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে পরিবেশ বাঁচাও আন্দোলন আয়োজিত ‘দুর্নীতিগ্রস্ত নীতি ও পরিবেশ বিপর্যয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এ ক্ষেত্রে শুধুমাত্র সেমিনার নয়,আন্দোলনের মাধ্যমে তাদের প্রতিহত করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। এছাড়া সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক এম এম আকাশ, টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান প্রমুখ।
[b]ঢাকা, ১১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
রাজনীতি
সর্বক্ষেত্র থেকে পরিবেশ বিপর্যয় ঘটানো হচ্ছে: আনু মুহাম্মদ