বিচারপতিদের অভিসংশনের ক্ষমতা সংসদের হাতে অর্পণ করার প্রতিবাদে ২০ দলীয় জোট আহুত হরতাল সফল করতে সকালে রাজধানীর বিভিন্ন স্পটে মিছিল ও রাজপথ অবরোধ করে ছাত্রশিবিরের বিভিন্ন শাখা। এসময় পুলিশ ৪ কর্মীকে আটক করে।
সকাল ৭টায় রাজধানী মগবাজার এলাকায় মিছিল অবরোধ করে ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখা। এতে নেতৃত্বদেন মহানগরী সেক্রেটারী এম শামিম।
এসময় সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক আতারউর রহমান, শাখা সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাজধানীতে মিছিল অবরোধ করে ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিম শাখা। সকাল ৮টায় শাখা সভাপতি তামিম হোসেনের নেতৃত্বে একটি মিছিল মিরপুর ১ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজপথ অবরোধ করে। এসময় শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় পুলিশ ২ জনকে আটক করে।
সকালে রায়েরবাগ এলাকায় ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণ হরতালের সমার্থনে মিছিল ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। এতে নেতৃত্বদেন মহানগরী অফিস সম্পাদক আমানুল্লাহ সরকার।
হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও অবরোধ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর শাখার নেতাকর্মীরা। সকাল ৮টার দিকে রাজধানীর গুলশান এলাকায় শাখা সেক্রেটারি তারেক হোসেনের নেতৃত্বে মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাখা সাহিত্য সম্পাদক আইয়্যুব আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পরে পুলিশ ২ কর্মীকে গ্রেপ্তার করে।
হরতালের সমর্থনে সকাল সাড়ে ৮টায় সরকারী তিতুমীর কলেজ শাখা কলেজের সামনে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও অবরোধ করে। পরে ঢাকা মহানগরী উত্তরের প্রচার সম্পাদক ইফতেখারুল ইসলাম শাকিলের নেতৃত্বে একটি মিছিল তিতুমীর কলেজের সামনের সড়ক দিয়ে ওয়ারলেছ মোড় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





