দৈনিক জনকন্ঠ পত্রিকায় বিচার বিভাগ নিয়ে নিবন্ধ প্রকাশ করায় আদালত অবমাননা রুলের শুনানি শেষ করেছে সুপ্রীম কোর্ট। এ শুনানির রায়  রায়ের মধ্য দিয়ে দেশের গণতন্ত্র আরো সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেছেন  আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

মঙ্গলবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনস মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আশা প্রকাশ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বেগম ফজিলাতুননেছা মুজিবের জম্মবাষির্কী ও চলমান রাজনীতি বিষয়ক সভার আয়োজন করে সংগঠনটি।

আইন, বিচার ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, গতকাল সোমবার কোর্ট পাড়া ছিল গরম। সাংবাদিক আর সুপ্রিম কোর্ট কনটেমপ্ট কেস এই প্রথম কনটেস্ট হচ্ছে। এর আগে কোর্টে কনটেমপ্ট কেস হলে অভিযুক্তকারীরা বলতেন, হুজুর ভুল হয়ে গেছে মাফ করে দেন। সুপ্রিম কোর্টের ইতিহাসে অতিতে এমন কনটেস্ট কেস হয়নি। এটি একটি ব্যতিক্রম ধর্মী ঘটনা।

তিনি বলেন, কেউ জবাব দিহিতার উর্ধ্বে নয়। বিচার বিভাগ, শাসন বিভাগ, নির্বাহী বিভাগ সকলেরই কাজটি স্বচ্ছতার সঙ্গে করতে হবে। সাংবাদিকদেরও কোর্ড অফ কনডাক্ট রয়েছে। তাদের সেইগুলো বিবেচনা করেই কাজ করতে হয়। দুর্বল মানুষের শেষ আশ্রয় স্থল সংবাদপত্র। তাই রাষ্ট্রের মুল মালিক জনগন। এই মামলার রায়টি মাইল ফরক হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, গতকাল এই রায়ের শুনানিতে বিচার বিভাগ নিয়ে অবমাননাকর নিবন্ধ প্রকাশ করায় জনকণ্ঠের বিরুদ্ধে রুলের শুনানিতে বক্তব্যে আদালত নিয়ে কুৎসা রটনা না করার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি এস কে সিনহা। এই বিষয়টি শুরু হয় সাকার পরিবারের তৎপরতা: পালাবার পথ কমে গেছে। শিরোনামে গত ১৬ জুলাই দৈনিক জনকণ্ঠে স্বদেশ রায়ের লেখা একটি নিবন্ধকে কেন্দ্র করে। এ নিয়ে ২৯ জুলাই সালাউদ্দিন কাদের চৌধুরীর চূড়ান্ত রায়ের দিন দৈনিক জনকণ্ঠ সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে অবমাননার রুল জারি করে আদালত।

সম্প্রতি ব্লগার হত্যা সম্পর্কে আওয়ামী লীগের এই প্রবীন নেতা বলেন, একের পর এক ব্লগার হত্যা হচ্ছে। আর পুলিশের আইজিপি সাহেব বললেন, ব্লগারদেরও উচিত যাতে ধর্মীয় অনুভূতিতে আঘাতহানে এমন কিছু লেখা ঠিক নয়। তবে এটাও ঠিক আমরা আইন-শৃঙ্খখলা পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থ হয়েছি। পুলিশ বাহিনী চাইলে আসামী ধরতে পারে না এমন না। আনসার উল্লাহ টিম করেছে তাদের গ্রেফতার করেন। ব্লগারদের যেমন সীমার মধ্যে থাকতে হবে। আমাদেরও ব্যর্থতা রয়েছে সেটা ভাবতে হবে।

তিনি বঙ্গবন্ধু সম্পর্কে বলেন, বঙ্গবন্ধু ইতিহাসের অংশ নয়। তিনি ইতিহাস সৃষ্টি করেছেন। তার স্ত্রী ফজিলাতুননেছা মুজিবও ইতিহাস সৃষ্টিকারী এক মহিয়সী নারী।

সংগঠনের উপদেষ্টা ডা. খন্দকার এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোজাফফ্‌র হোসেন পল্টু, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা হারুন চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজি প্রমুখ।

ইআর