বঙ্গবন্ধু গবেষণা পরিষদ ঢাকা মহানগর (উত্তর) শাখার সভাপতি পদে মোহাম্মদ আনোয়ার হোসেন বাবু ও সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসেন লিটনকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে।

শনিবার এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা যায়, সম্প্রতি সংগঠনের বিধি অনুযায়ী কেন্দ্রীয় সভাপতি লায়ন মো: গনি মিয়া বাবুল তাদের হাতে মনোনয়ন পত্র তুলে দেন। একইসঙ্গে আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য প্রস্তাবিত কমিটির তালিকা ও প্রয়োজনীয় কাগজপত্র কেন্দ্রীয় কমিটিতে পাঠানোর নির্দেশ দেন।

এসময় কেন্দ্রীয় সহ-সভাপতি মো: নুরুল ইসলাম তালুকদার ও খন্দকার বাবুল, নির্বাহী সদস্য মাসুদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এমকে