বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে কোন প্রকার ভোট কারচুপি হলে নারায়ণগঞ্জ থেকেই শেখ হাসিনা সরকার পতন আন্দোলন শুরু হবে।

মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ বন্দরের সিএসডি গেইটের সামনে পথ সভায় তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, বেগম খালেদা জিয়ার মননীত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী এড. সাখাওয়াত হোসেন খানকে ধানের শীষে ভোট বিপ্লবের মাধ্যমে বুঝিয়ে দিতে হবে এ অবৈধ সরকারের সময় ফরিয়ে আসছে। গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরেয়ে আনার জন্য ধানের শীষে ভোট দিয়ে এড. শাথাওয়াতকে নির্বাচিত করার তিনি আহবান জানান।

স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের উদ্যেশে বলেন, এখন আর দ্বিধা দন্ডের সময় নয় সকলে খালেদা জিয়ার প্রার্থী এড. সাখাওয়াতকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করুন। নারায়ণগঞ্জে খালেদা জিয়ার ডাকে ধানের শীষের জোয়ার সৃষ্টি হয়েছে। এ জোয়ারে ভেসে যাবে অবৈধ সরকার হাসিনার মসনদ।

নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য এড. আলহাজ্ব আবুল কালাম ও বন্দর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুলের নেতৃত্বে এড. সাখাওয়াত হোসেন খানকে মেয়র পদে নির্বাচিত করতে ধানের শীষের পক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাসিক ২০,২১,২২ ও ২৩ নং ওয়ার্ডে গণ সংযোগ করে সিএসডি গেইটে এসে পথসভায় বক্তব্য দেন।

এ সময় মেয়র প্রার্থী এড. শাখাওয়াত হোসেন খানকে ধানের শীষ প্রতীক হাতে দিয়ে বরণ করে নেন।

গণসংযোগ ও পথ সভায় উপস্থিত ছিলেনবিএনপি যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মাহাবুদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান সরোয়ার, সদস্য ওবায়দুল হক নাসির, কেন্দ্রীয় যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা সাগর, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক সুমন দেওয়ান, কেন্দ্রীয় জাসাসের সহ-সভাপতি আনিসুল ইসলাম সানী, কেন্দ্রীয় জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মনির ও সোনারগাঁ উপজেরা চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নান প্রমুখ। পথ সভায় প্রায় ৫ হাজার লোকের সমাগম ঘটে।

এমবি