দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ এনে নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করে বিএনপির দফতরের দায়িত্বে নিয়োজিত যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, নির্বাচন কমিশন সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে। তাদের (নির্বাচন কমিশন) পদত্যাগ ছাড়া জনগণের ইচ্ছা অনুযায়ী একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা সম্ভব নয়।
বৃহস্পতিবার সকালে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনের চিত্র তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বর্তমান নির্বাচন কমিশনের সরকারের ‘আজ্ঞাবহ’ ভূমিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, দলের সহদফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।
[b]ঢাকা, এমএইচ, ২৭ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)//এসএইচ[/b]