ঢাকার দুই সিটি করপোরেশন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কাজ শুরু করার জন্য সাঈদ খোকন ও আনিসুল হককে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সন্ধ্যার পর সাঈদ খোকন ও আনিসুল হক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে দেখা করেন। এ সময় প্রধানমন্ত্রী তাদেরকে সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের হয়ে লড়াই করার জন্য নির্দেশ দেন।

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠিক সম্পাদক সাঈদ খোকনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে এবং এফবিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি আনিসুল হক ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে লড়বেন।

সাঈদ খোকন  এ তথ্য নিশ্চিত করেছেন।

জেআই