সংবিধানের ৭ এর "ক" ধারা উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, আইন অনুযায়ী এ সরকারের বিরুদ্ধে ভবিষ্যতে রাষ্ট্রদ্রোহ মামলা হতে পারে। তারা সংবিধানের পঞ্চদশ সংশোধনীও লঙ্ঘন করেছে।
সংবিধানের ৭ এর "ক" ধারায় স্পষ্ট উল্লেখ আছে, কেউ যদি সংবিধান লঙ্ঘন করে তাহলে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হতে পারে। এজন্য এ সরকারের বিরুদ্ধে ভবিষ্যতে আইন অনুযায়ী মামলা করা হবে।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকা জেলা ছাত্রদল আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘যারা জনগণের ম্যান্ডেড পায়নি তারা আইনপাশ করলে সে আইন বৈধ হবে না।’
তিনি আরো বলেন, ‘সংসদের যে ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, তারা সবাই অবৈধ। নির্বাচন ছাড়া দেশে শাসন চলছে। গণতন্ত্রের সংজ্ঞায় এটা সংসদ নয়।’
নির্বাচন কমিশনকে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘হাইকোর্ট রুল জারি করার পরও আপনারা তাদের কোন আইনে বিজয়ী ঘোষণা করেছেন।’
তিনি বলেন, নির্বাচনী আইন ভঙ্গের বিষয়ে নির্বাচন কমিশনের কাছে জবাব চাওয়া হয়েছিল কিন্তু নির্বাচন কমিশন জবাব দিতে পারেনি।
ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল কবীর পলের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা জেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জিয়াউর রহমান খান প্রমুখ।
[b]ঢাকা, এমএইচ, ২২ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)//এসএইচ[/b]
রাজনীতি
সরকারের বিরুদ্ধে ভবিষ্যতে রাষ্ট্রদ্রোহ মামলা:ব্যারিস্টার রফিকুল
সংবিধানের ৭ এর "ক" ধারা উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, আইন অনুযায়ী এ সরকারের বিরুদ্ধে ভবিষ্যতে রাষ্ট্রদ্রোহ মামলা হতে পারে। তারা সংবিধানের পঞ্চদশ সংশোধনীও লঙ্ঘন করেছে। সংবিধানের ৭ এর "ক" ধারায় স্পষ্ট উল্লেখ আছে





