গফরগাঁওয়ে অবৈধ সরকার কর্তৃক থানা আমীর ও সেক্রেটারীসহ কর্মপরিষদের ১১ জনকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামী।

এক বিবৃতিতে জেলা আমীর অধ্যাপক জসীম উদ্দিন বলেন, রাজনৈতিক প্রতিহিংসা হাসিলের হীন উদ্দেশ্যেই তাদের অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে।

আমি এ জুলুম-নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে থানা আমীর ও সেক্রেটারীসহ কর্মপরিষদের ১১ জনকে মুক্তির দাবী জানাচ্ছি।

এসএইচ