দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদের মুক্তি চেয়ে প্রধান বিচারপতিকে স্মারকলিপি দিয়েছেন সাংবাদিকরা।

সোমবার সুপ্রিমকোর্ট রেজিস্টার কার্যালয়ের মাধ্যমে এ স্মারকলিপি দেয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, মাহমুদুর রহমান ও শওকত মাহমুদ দীর্ঘদিন যাবৎ কারাবন্দী আছেন। সব মামলায় উচ্চ আদালতে জামিন পাওয়ার পরও তাদেরকে পুরাতন মামলায় শ্যোন এরেস্ট দেখিয়ে কারাগারে রাখা হয়েছে। এসব মানবাধিকার চরম লঙ্ঘন।

সর্বোচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরও যেন কাউকে শ্যোন এরেস্ট না দেখানো হয়, এ ব্যাপারে প্রধান বিচারপতির নির্দেশনা কামনা করছি।

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এম আব্দুলাহ, জাতীয়  প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল আহমেদসহ প্রমুখ সাংবাদিকরা এ স্মারকলিপি দেন।

এসটি