আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ অভিযোগ করে বলেছেন, নিউ ইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) শুধু রাজনৈতিক ফায়দা হাসিল ও বিএনপির তাঁবেদারি করছে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘দেশরত্ন সেবক পরিষদ’ নামক একটি সংগঠন আয়োজিত ‘বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন’ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় হাসান মাহমুদ এমন অভিযোগ করেন।
হাছান মাহমুদ বলেন, “হিউম্যান রাইটস ওয়াচ শুধু সরকারকে পর্যুদস্ত করার জন্য নারায়ণগঞ্জের সাত খুন নিয়ে গণমাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলছে। এই ধরনের মন্তব্য কোনো দেশের স্বাধীনতার জন্য লজ্জাজনক। এই ধরনের মানবাধিকার সংগঠন কোনো দেশের মঙ্গল আনতে পারে না।”
তিনি বলেন, “বাংলাদেশে বিএনপি যে বোমা মারার রাজনীতি শুরু করেছে সে বিষয়ে এই মানবাধিকার সংগঠন কোনো কথা বলেনি।”
হাছান মাহমুদ বলেন, “আওয়ামী লীগ কোনো দিন আপসের রাজনীতি করে না। আপসের রাজনীতি করলে শেখ মজিবুর রহমান শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী হতেন না, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীই হতে পারতেন।”
তিনি বলেন, “শেখ হাসিনা ১৯৮১ সালে যখন দেশে ফিরে আসে তখন দেশে কোনো গণতন্ত্র ছিল না। জিয়াউর রহমান জীবিত থাকা অবস্থায় শেখ হাসিনাকে ধানমন্ডির ৩২ নং বাড়িতে বঙ্গবন্ধুর স্মরণে মিলাদ মাহফিল করতে দেয়নি। ১৯৮১ সালে ৩০ মে জিয়াউর রহমানের মৃত্যুর পর ৩২নং বাড়িতে মিলাদ মাহাফিলের আয়োজন করা হয়।”
আয়োজক সংগঠনের সভাপতি চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরূণ সরকার রানা, জাসদ ঢাকা মহানগরের সভাপতি হুমায়ন কবির প্রমূখ।
[b]ঢাকা, ১৫ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
এইচআরডব্লিউ বিএনপির তাঁবেদারি করছে: হাছান মাহমুদ
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ অভিযোগ করে বলেছেন, নিউ ইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) শুধু রাজনৈতিক ফায়দা হাসিল ও বিএনপির তাঁবেদারি করছে
শেখ হাসিনার ট্রাভেল পাশ নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে দেশটির সঙ্গে আলোচনার মাধ্যমে উদ্যোগ নেওয়া হচ্ছে। শেখ হাসিনা নিজে দেশে ফিরেন অথবা তাকে ফিরিয়ে আনা হোক সরকারের চাওয়া একই। এ ক্ষেত্রে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হবে।
শাপলা চত্বর গণহত্যা শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ
রাজধানীর মতিঝিলের শাপলাচত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে আজ।
শেখ হাসিনার ফেরার আলোচনা ঘিরে অস্থিরতা সৃষ্টি করতে দেব না: স্বরাষ্ট্রমন্ত্রী
ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার আলোচনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে কোনো অস্থিরতা সৃষ্টির সুযোগ সরকার দেবে না। শেখ হাসিনাকে ফেরত আনার জন্য প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রতিবেশী দেশের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কয়েক দফা অনুরোধপত্র পাঠানো হয়েছে বলে জানান তিনি।
আমরাও চাই শেখ হাসিনা দেশে ফিরুন, মানুষ তাঁর বিচার দেখতে চায়: প্রতিমন্ত্রী
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মন্তব্য করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশের মানুষ তাঁর বিচার দেখতে অপেক্ষা করছে। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক—ইতিহাসের এই সত্য মুছে ফেলা যাবে না।
গ্রেপ্তার ২ নওগাঁয় শেখ হাসিনা আসবে বলে মাইকিং
নওগাঁর মান্দায় অটোরিকশায় মাইকিং করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দেওয়ার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া এ ঘটনায় জড়িত সন্দেহে আরও একজনকে আটক করা হয়েছে।
















