মিশরের মুসলিম ব্রাদারহুডের প্রধান মোহাম্মাদ বাদিসহ ১৪ জন নেতাকে মৃত্যুদণ্ডপ্রদানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ।
আজ রোববার ১২ এপ্রিল এক বিবৃতির প্রদানের মাধ্যমে তিনি একথা বলেন।
তিনি বলেন, মিশরের ঐতিহ্যবাহী ইসলামী সংগঠন মুসলিম ব্রাদারহুডকে সমূলে উৎপাটনের জন্য মিশর সরকার নানাভাবে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
মিশরের ইতিহাসে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেণ্ট ড. মুহাম্মাদ মুরসিকে ২০১৩ সালে ক্ষমতাচ্যূত করার পর মুসলিম ব্রাদারহুড নেতৃবৃন্দের বিরুদ্ধে সামরিক জান্তা ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে। ঐ সব মামলায় মুসলিম ব্রাদারহুড নেতৃবৃন্দকে শাস্তি দেয়া হচ্ছে।
সরকারের ষড়যন্ত্রমূলক মামলায় মুসলিম ব্রাদারহুড প্রধান মুহাম্মাদ বাদিসহ ১৪ জন নেতাকে মৃত্যুণ্ডে দণ্ডিত করা হয়েছে। বিশ্বব্যাপী ইসলাম উৎখাতের চক্রান্তের অংশ হিসেবে মিশরে চলছে মুসলিম ব্রাদারহুডকে নেতৃত্বশূন্য করার গভীর চক্রান্ত।
বিচারের নামে এসব প্রহসনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি মুসলিম বিশ্ব, জাতিসংঘ, ওআইসি এবং সকল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং শান্তিকামী বিশ্ববাসীর প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি।
অবিলম্বে সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে মুসলিম ব্রাদারহুড প্রধান মুহাম্মাদ বাদিসহ সকল নেতৃবৃন্দকে মুক্তি প্রদানের জন্য আমি মিশর সরকারের প্রতি আহবান জানাচ্ছি।
এসএইচ





