২০ দলীয় জোটের ডাকা ২য় ধাপের টানা ৩৬ ঘন্টা হরতালের সমর্থনে সারাদেশে মিছিল ও পিকেটিং করেছে ইসলামী ছাত্রশিবির। এছাড়া হরতালে নাশকতা রোধে পুলিশ নিয়েছে বিশেষ পদক্ষেপ।প্রতি দিনই সারাদেশে চলছে পুলিশের বিশেষ অভিযান। সারাদেশে পুলিশের বিশেষ অভিযান এবং কড়া নিরাপত্তা সত্বেও মিছিল এবং পিকেটিং করেছে বিরোধী দলীয় নেতাকর্মীরা।
হরতালের শুরুতে রাজধানীর উত্তরায় মিছিল ও পিকেটিং করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের নেতাকর্মীরা।
বুধবার সকাল ৯টায় মহানগরী সাহিত্য সম্পাদকের নেতৃত্বে উত্তরার দক্ষিণখান থেকে মিছিলটি শুরু হয়ে এয়ারপোর্ট রোডের কাছে এসে সংক্ষিপ্ত বক্তব্যে মাধ্যমে শেষ হয়। মিছিল শেষে শিবিরকর্মীরা রাস্তা অবরোধের চেষ্টা চালায়। এসময় রাস্তায় রিকশাসহ সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
এছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে মিছিল এবং পিকেটিং করেছে ছাত্রশিবির গাজীপুর মহানগরী।
বুধবার সকালে গাজীপুরের মহানগরীর সেক্রেটারি আহমেদ ইমতিয়াজের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন মহানগর প্রচার সম্পাদক হাসান মেহরাব ,জেলা শিবিরের মানব উন্নয়ন সম্পাদক তারেকুজ্জামান, ছাত্র নেতা আব্দুস সালাম,মুনাব্বির সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে, দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর মিরপুর-১ নম্বরে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ফরহাদুজ্জামান জানান, মিরপুর-১ নম্বরের দিয়াবাড়ি এলাকার সড়কে ক্লাসিক পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-জ-০৪-২০২৭৮) আগুন দেয় দুর্বৃত্তরা।গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে।
কুষ্টিয়ায় শিবিরের মিছিল, রাস্তা অবরোধ:
হরতালের সমর্থনে কুষ্টিয়া শহর অফিস সম্পাদক আহমেদ গণির নেতৃত্বে কুষ্টিয়ায় মিছিল ও পিকেটিং করেছে শিবির।
বুধবার সকাল ৯টায় শহরের মজমপুরে মিছিলটি হয়।মিছিলটি কুষ্টিয়া জেলা স্কুলের সামনে থেকে শুরু হয়ে পূর্বমজমপুরের কাছে এসে সংক্ষিপ্ত বক্তব্যে মাধ্যমে শেষ হয়।মিছিল শেষেশিবিরকর্মীরা রাস্তা অবরোধের চেষ্টা চালায়। এ সময় রাস্তায় অটোরিকশাসহ সবধরনেরযান চলাচল বন্ধ হয়ে যায়।
ইআর





