হেফাজতে ইসলামের আমির আল্লামা শফী আকস্মিক গাজীপুর সফর করেছেন। শুক্রবার বিকেল ৫টায় জেলার বাসন সড়ক এলাকার খলিকিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় আসেন তিনি। সোয়া ৬টায় মাদ্রাসা ত্যাগ করেন।
হেফাজতে ইসলামের গাজীপুর শাখার সাধারণ সম্পাদক ফজলুর রহমান বলেন, এখানে আল্লামা শফীর অনেক ভক্ত রয়েছেন। তিনি ঢাকায় আরো ১৭টি স্থানে বৈঠক করবেন।
চট্টগ্রাম থেকে বিমানযোগে বিকালে তিনি হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে সরাসরি তিনি গাজীপুরের খলিকিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় আসেন।
সফরসঙ্গী হিসেবে এসময় তার সঙ্গে ছিলেন হেফাজতে ইসলামের মদিনা শাখার আমির মাওলানা রফিকুল ইসলাম মাদানী ও ঢাকা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি শাখাওয়া হোসেন।
এছাড়া গাজীপুর শাখার সভাপতি মাওলানা মাসুদুল করিম, সাধারণ সম্পাদক ফজলুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ৯ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
গাজীপুরে আল্লামা শফীর আকস্মিক সফর
হেফাজতে ইসলামের আমির আল্লামা শফী আকস্মিক গাজীপুর সফর করেছেন। শুক্রবার বিকেল ৫টায় জেলার বাসন সড়ক এলাকার খলিকিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় আসেন তিনি। সোয়া ৬টায় মাদ্রাসা ত্যাগ করেন।