রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পকে গণবিরোধী উল্লেখ করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
বুধবার বিকেলে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়া বলেন, রামপাল বিদ্যুৎ প্রকল্পের ১৫ শতাংশ বাংলাদেশ ও ১৫ শতাংশ ভারত অর্থায়ন করবে। বাকি অংশ ব্যাংক ঋণ নিয়ে বাস্তবায়ন করা হবে। এছাড়া এর জালানি কিনতে হবে চড়া মূল্যে। বিদ্যুৎ উৎপন্ন হওয়ার পর তা যে টাকায় বিক্রি করা হবে তাতে খরচ উঠবে না। ভর্তুকি দিতে হবে। অতএব পরিবেশের কথা চিন্তা না করলেও এমন একটি অলাভজনক পকল্প সরকার কি উদ্দেশ্যে হাতে নিয়েছে সেটাই আজ জনগণের প্রশ্ন।
এমবি





